সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু, আহত ৩

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় শান্তিনগর গ্রামে ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুকি বেগম (৪৮) নামের ১ নারীর মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন রয়েছে তার ছেলে,মেয়ে এবং নাতনী।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

শুক্রবার (১১ আগস্ট) দুপুর পৌণে ১ টার দিকে গোসল শেষে ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় খুকি বেগম। সে সময় নিহতের ২ বছর বয়সী নাতনী নুসরাত তার সঙ্গে ছিল। ঘটনা দেখে নুসরাত কান্না শুরু করলে তার ছেলে হোসাইন ও মেয়ে শাহিন আক্তার তাকে বাঁচাতে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

জানা যায় নিহত ঐ নারী কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন, তার মেয়ে শাহিনা আক্তার (২২), ছেলে মোহাম্মদ হোসাইন(১৫),তার নাতনী নুসরাত জাহান (২)।

আরও পড়ুন: ফুটপাতে যমজ নবজাতকের মরদেহ

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ও নিহতের স্বজনের সাথে কথা বলে জানা গেছে, নিহতের মেয়ে জামাই হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন বালুয়াকান্দি শান্তিনগর নূরে মদিনা বালক-বালিকা মাদ্রাসার শিক্ষক। সাম্প্রতিক তার শাশুড়ি ও শ্যালক তার বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে,সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩ জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেন।

আরও পড়ুন: হত্যা মামলায় গ্রেফতার ৩

হোসাইনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শাহিনা বেগম ও নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেন্দ্র করে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের স্বজনদের অনুরোধে লাশের রিপোর্ট তৈরি করে বিনা ময়নাতদন্তে লাশ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা