সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইমামের

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (২২) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পুলিশকে পিটিয়ে ছাত্রলীগ নেতা জেলে!

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হলহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বগুড়া জেলার গাবতলী পৌরশহরের রিমন আলীর ছেলে। তিনি হলহলিয়া গ্রামের জামে মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়রা জানায়, ওমর ফারুক প্রায় এক বছর আগে ওই মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি পাম্পের সুইচ দিয়ে গোসল করতে যান। গোসল শেষে পাম্পের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী লায়লা বেগমও আহত হন। ঘটনাস্থলে প্রতিবেশীরা ওমর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিহতের স্ত্রী জানান, আমার স্বামী জুমার নামাজ পড়াতে যাওয়ার আগে পাম্প চালু করে গোসল করছিলেন। গোসল শেষে সুইচ বন্ধ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিহত ওমর ফারুকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা