সারাদেশ

ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত বাবা পলাতক রয়েছে বলে জানা গেছে। সে উপজেলার মাহাতাবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং এক সময় প্রবাসী ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবাকে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। ওই সময় লোক লজ্জার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানায়নি। ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিকভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিম খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।

আরও পড়ুন : সিরিয়ায় হামলায় ২৩ সেনা নিহত

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বাবাসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তরুণীকে জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা