সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ২   

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত দিকে ঢাকা-সিলেট রেলপথের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জেলা প্রশাসক শিশুপার্ক উদ্বোধন

রেলওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি। নিহতদের মধ্যে ১ জনের বয়স আনুমানিক ৫০, অন্য জনের বয়স ২৩।

আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, গত বৃহস্পতিবার থেকে খড়মপুর কেল্লা শহীদের মাজারের ওরস শুরু হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত এসেছেন।

আরও পড়ুন: যমুনার ভাঙনে বিলিন হচ্ছে বসতভিটা

রাতে সাড়ে ৮টায় অসংখ্য মানুষ রেললাইন দিয়ে খড়মপুরে হেঁটে যাচ্ছিলেন। সে সময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

পুলিশ আরো জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা