ছবি : সংগৃহিত
সারাদেশ
খাগড়াছড়িতে বন্যা

ক্ষতিগ্রস্তরা পেলো প্রধানমন্ত্রী'র উপহার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণ সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

বৃহস্পতিবার (১০ আগস্ট) তিনটার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ১নং ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এমপি বলেন, খাগড়াছড়ি জেলায় অতিবৃষ্টির পাতের কারণে অনেক জায়গায় বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বানভাসী মানুষের কথা ভেবে জেলা প্রশাসকের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী'র জন্য আপনারা আর্শীবাদ করবেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এসব ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য প্যাকেজ তৈরি করা হয়েছে।

প্যাকেজে রয়েছে- চাল (মিনিকেট) ১০ কেজি, দেশি মশুর ডাল ১ কেজি, আয়োডিন যুক্ত লবন ১ কেজি, চিনি ১ কেজি, ভোজ্য তেল (সয়াবিন তেল) ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুঁড়া ১০০ গ্রাম।

আরও পড়ুন: মানিকগঞ্জে ৩০ লিটার চোলাইমদসহ আটক ১

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. মনির হোসেন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা