সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা প্রশাসক শিশুপার্ক উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসারে ধলেশ্বরী নদীর পাড়ে ১২ শতাংশ জমিতে জেলা প্রশাসক শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : যমুনার ভাঙনে বিলিন হচ্ছে বসতভিটা

বৃহস্পতিবার (১০আগষ্ট) বিকেল ৫ টার দিকে পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই (পঞ্চসার দারুসসালাম ফাজিল ডিগ্রী মাদরাসা) সামনের এ শিশুপার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

আর শিশুপার্ক নির্মাণ কাজটি পরিকল্পনায় ও বাস্তবায়ন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ।

জানা যায়, পঞ্চসার দারুসসুন্নাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সামনে ১২ শতাংশ জমির ওপর জেলা প্রশাসন শিশুপার্ক নির্মাণ করা হয়। উপজেলা উন্নয়ন তহবিল থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ শিশুপার্ক।

আরও পড়ুন : ফেনীতে তিন কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধন

এখানে মাদরাসা সহ এলাকার শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা হয়েছে। পার্কটি শিশুদের জন্য উন্মুক্ত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করছে সর্বস্তরের মানুষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুল আলম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই- হাসান তুহিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা