সংগৃহীত
সারাদেশ

রামেকে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে বর্তমানে মোট ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে (রামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা.তানজিলুল বারী এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সৈকত (১৮) নামের এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর ফুলবাড়িয়ার আয়ুব আলী (৪০) নামে ১ জন মারা যায়। তিনি ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা

হাসপাতালে এখন স্থানীয় আছে সর্বমোট ৫০ জন। গেলো ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬ জন। আজ সকাল পর্যন্ত রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছে মোট ৪৭৩ জন। এর মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৯০ জন। মারা গেছে ৩ জন।

রামেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মৃত্যু হয়। একজন আজ ও অন্যজন গতকাল সন্ধ্যায় মারা যান। আয়ুব আলী ঢাকা ফেরত ছিলেন এবং সৈকতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা