সংগৃহীত
সারাদেশ

দুর্গতদের সরিয়ে নিচ্ছে নৌবাহিনী

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় ভারীবৃষ্টিতে প্লাবিত পানিবন্দি দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে নৌবাহিনী।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় তথ্যটি জানানো হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় মোবাইল কোর্টে জরিমানা

আইএসপিআর বলেন,পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে নৌবাহিনীর বোটসহ নৌ কন্টিনজেন্ট। জরুরি খাদ্যর সহায়তা দিয়েছে নৌবাহিনী।

অন্যদিকে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়ে আছেন। পরিস্থিতি মোকাবিলায় ঐ ২ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আইএসপিআর আরো বলেন, সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে ঐ ২ জেলায় বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বন্যা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সেনাসদস্যরা নিরলসভাবে উদ্ধার তৎপরতা, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা দেবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা