ছবি-সংগৃহীত
সারাদেশ

বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বালু চাপায় জিহাদ হোসেন (১০) ও হিমেল (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজার-বান্দরবানে নিহত ৬

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী সাঁড়া ঘাটে এ ঘটনা ঘটে।

জিহাদ হোসেন সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকার হাসান আলীর ছেলে আর হিমেল একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তূপের নিচে খেলছিল জিহাদ ও হিমেল। বৃষ্টিতে বালুর স্তূপ ভেঙে দুজনের ওপর পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে গিয়ে বালুর স্তূপে পা বের হয়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিয়ের প্রস্তাব দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ২

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকরা তাদের মৃত অবস্থায় পান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা