ছবি : সংগৃহিত
সারাদেশ
পানিতে তলিয়ে যাচ্ছে বরইয়াসহ ৫ গ্রাম

ফুলগাজীতে মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙন

ফেনী প্রতিনিধি: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও পানির তোড়ে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে৷

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

রোববার (৬ আগস্ট) রাতে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের বরইয়া গ্রামের এনাম মিয়ার বাড়ির পাশে এ ভাঙ্গন দেখা দেয়।

এতে বসত এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে৷ পানির নিচে তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর, ফসলী জমি ও মাছের ঘের। পাশ্ববর্তী ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ ও কাঁচা বাজার পানির নিচে ডুবে গেছে৷

আরও পড়ুন: সরকারী কর্মচারীসহ ৬ জনের নামে মামলা

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো, সেলিম জানান, রাতে বরইয়া গ্রামের এনাম মিয়ার বাড়ির পাশে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয় তলিয়ে যাচ্ছে৷ এতে ৫ টি গ্রম প্লাবিত হয়েছে। আরও বাড়তে পারে।

বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছি৷ ওই এলাকায় দূর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হবে।

আরও পড়ুন: ওমানে নির্যাতনের শিকার গৌরীপুরের দুই যুবক

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসাদ বেগম জানান, মুহুরী নদীর পানির চাপ এখনো কমেনি৷ নদীর আশপাশের মানুষের মাঝে ভাঙ্গন আতংক বাড়ছে। আক্রান্ত এলাকায় বিতরণের জন্য শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিগত এক যুগেরও বেশি সময় ধরে ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে ফুলগাজীর মুহুরী নদী রক্ষা বাঁধে এবং পরশুরামের কহুয়া নদী রক্ষা বাঁধে ভাঙ্গনে নিঃস্ব হয় কৃষক। কিন্তু এর জন্য স্থায়ী কোন সমাধান নেয়া হচ্ছেনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা