ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজ্জাদুল মান্নান (৪১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : টেকনাফে ছুরিকাঘাতে যুবক নিহত

বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার বিচাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মান্নান মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। তিনি লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামে বাসিন্দা।

আরও পড়ুন : সড়কে ঝড়ল ৩ জনের প্রাণ

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে বিকেলে বের হন সাজ্জাদুল মান্নান। বিচাপিতলা-বিষ্ণুপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন : ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা, আটক ১

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা