ছবি-সংগৃহীত
সারাদেশ

কোটি টাকার মোবাইল জব্দ 

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুন : জামালপুরে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রোববার (৩০ জুলাই) রামগড় ব্যাটালিয়ন সদরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।

ব্রিফিংয়ে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁশিবাড়ী বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল খেদাব্রিজ এলাকায় অভিযানে যায়। চোরাকারবারিরা সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঢুকছিল। এ সময় বিজিবি দল তাদের ধাওয়া করলে চোরাকাবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ মোবাইলের মূল্য এক কোটি টাকারও বেশি। জব্দকৃত সকল ভারতীয় মোবাইল সীতাকুণ্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ভুয়া ডাক্তার আটক

লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহৎ এ চোরাচালানটি জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা