সারাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আরও পড়ুন : নদীতে ডুবে কিশোরের মৃত্যু

শনিবার (২২ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ারুল ইসলাম (২৮) ও বেলাল হোসেন শুভ (২৬)। আনোয়ারুল চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি বাসের হেলপার ছিলেন। অপরদিকে বেলাল ঢাকার গাবতলীর আবুল বাশারের ছেলে। ওই বাসের সুপারভাইজার ছিলেন তিনি।

আরও পড়ুন : ঝালকাঠিতে নিহতদের পরিবারে শোকের মাতম

ঝলমলিয়া হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে থানার পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

আরও পড়ুন : হত্যা মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

ঝলমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। ওই ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা