ছবি: সংগৃহীত
সারাদেশ

নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুমন মিয়া, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: পাবনায় বাড়িতে হামলা-ভাংচুর

শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২ টা এবং সন্ধ্যা ৬ টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তর পাড়া দুর্জয় মোড় এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি করে ৪ কেজি গাঁজা পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সবুর আলী (৪০), মারুফা আক্তার (২০), মোঃ রাজু (২৪)।

আরও পড়ুন: পৌর মেয়রের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ

গ্রেফতার মাদক ব্যবসায়ী মোঃ সবুর আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দভাগ এলাকার মোঃ ছায়েদ আলীর ছেলে। মারুফা আক্তার আটককৃত সবুর আলীর মেয়ে এবং মোঃ রাজু নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুড়েরপাড় উত্তর পাড়া এলাকার মোঃ লতিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মোঃ হাসমত আলীসহ নারী অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে। সেই সাথে মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

এ বিষয়ে পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকাগুলোতে বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ২ টি মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা