ছবি: সংগৃহীত
সারাদেশ

পৌর মেয়রের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ডাস্টবিন নির্মাণকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বিরুদ্ধে যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: পাবনায় বাড়িতে হামলা-ভাংচুর

রোববার (২৩জুলাই) বেলা ১১ টার দিকে মিরকাদিম পৌরসভার দক্ষিন রামগোপালপুর এলাকায় ফ্রান্স প্রাবাসী যুবক মাহবুবুর রহমান কাজলকে (৪৮) মারধর করার এ ঘটনা ঘটে।

এতে আহত অবস্থায় ওই যুবক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। যুবক কাজল ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমানের ছেলে।

এ ঘটনায় যুবকের ছোট ভাই তাইফুর রহমান শান্ত সদর থানায় পৌর মেয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে নিহতদের পরিবারে শোকের মাতম

এ বিষয়ে তাইফুর রহমান শান্তর ফেসবুক আইডিতে একটি ভিডিওতে দেখা গেছে 'মেয়র অশ্লীল ভাষায়, যুবক কাজলকে বকাবকি, করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ রামগোপালপুর এলাকার মর্নিংবার্ড চাইল্ড স্কুলের উল্টো পাশে ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যক্তিগত উদ্যোগে একটি ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেয় যুবক কাজল। মিরকাদিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আওলাদ হোসেন ওই যুবককে ডাস্টবিন নির্মাণের জন্য জায়গা দেখিয়ে দেয়।

এতে রোববার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ডাস্টবিন নির্মাণ করতে গেলে খবর পেয়ে সেখানে পৌছে ১০-১২ জন লোক নিয়ে কাজে বাঁধা দেন পৌর মেয়র। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে যুবককে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারে।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মিরকাদিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, মাহবুবুর রহমান কাজলকে আমি ডাস্টবিন নির্মাণ করতে জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম। আমি তাকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে কাজ করতে বলেছি। তবে আমি পৌর মেয়রকে না জানিয়েই ওই কাজ করেছি। আর আজকের ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।

সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান এ বিষয়ে বলেন, অভিযোগের কথা শুনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নদীতে ডুবে কিশোরের মৃত্যু

এ ব্যাপারে জানতে মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে তার ছেলে মানিকের মোবাইল ফোন নাম্বারে কল মেয়রের সঙ্গে কথা বলতে চাইলেও তার বক্তব্য নেওয়া যায়নি।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা