সারাদেশ

আসামি ছিনিয়ে নিতে হামলা, নিহত ১

মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আইয়ুব নূর (৫০) নামে মাদক ও অস্ত্র মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায় স্বজনেরা। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। এসময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা গেছেন ওই আসামি।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসামির স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মাদককারবারি আইয়ুব নূরের।

উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের মস্তু ভূইয়ার ছেলে আইয়ুব। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

তিনি জানান, আরিফ ভূইয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাদক অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে থানায় নিয়ে আসার সময় আইয়ুবের পরিবারসহ তার আত্মীয়স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে আইয়ুব গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়াও এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা