প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে মামি-ভাগনির মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল ছালেক মিয়ার স্ত্রী জিম বেগম (২২) ও রুহুল আমিনের মেয়ে উর্মিলা খাতুন (৮)। তারা সম্পর্কে মামি-ভাগনি।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, দুপুরে জিম বেগম পুকুরের পানিতে ঘাস পরিষ্কার করতে যায়। এসময় তার সঙ্গে থাকা উর্মিলা খাতুন পুকুরের পানিতে গোসল করতে নামেন। শিশুটি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করতে জিম বেগম পানিতে লাফ দেন। এতে দুজন ডুবে যান।

আরও পড়ুন : হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

পরে খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাদের উদ্ধার করে। এরপর তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা