সারাদেশ

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে অপু দাস নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অপু দাস (২৭) এইচআরএস নামে একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকায়। সে গোরান এলাকার একটি বাসায় ব্যাচেলর থাকতো।

আরও পড়ুন : পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, সকাল দশটার দিকে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা