ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় ট্রলারে ডাকাতের হামলা, গুলিবিদ্ধ ২

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতের হামলায় ২ জেলে গুলিবিদ্ধ হয়েছে। এসময় দুটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মন্দিরে চুরি, গ্রেফতার ৩

ডাকাতদের গুলিতে হোসেন মাঝি ও মো. সোহেল মাঝি নামে দুই জেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, রোববার (১৬ জুলাই) মধ্যরাতে ভোলার তজুমদ্দিন ও নোয়াখালীর মাঝামাঝি হুজুরের চর এলাকায় এ ডাকাতি ঘটেছে।

আহত জেলেরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মফিজলের ছেলে মো. হোসেন মাঝি ও নোয়াখালীর রামগতি থানার চর আব্দুল্লাহ গ্রামের মো. আব্দুল রশিদের ছেলে মো. সোহেল।

আরও পড়ুন: বাঙালি শ্রমিক অসন্তোষ, হামলায় আহত ২০

আহতদের স্বজনরা জানান, হোসেন মাঝির নেতৃত্বে সাত ও সোহেল মাঝির নেতৃত্বে ছয় জেলে পৃথক দুটি ট্রলার নিয়ে রোববার রাতে ভোলার তজুমদ্দিন ও নোয়াখালীর মধ্যবর্তী হুজুরের চর এলাকার মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় বোট নিয়ে ১০ জনের একটি ডাকাত দল দুটি ট্রলারে হামলা চালায়।

ডাকাতরা ট্রলারে থাকা মাছ, জাল, তেল,টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাদের গুলি করে। দুজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরবর্তীতে আজ সোমবার (১৭ জুলাই) স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে হত্যা মামলার আসামির জামিন

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তায়েবুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে। তাদের শরীরে ৭০-১০০ টি ছড়া গুলি বিদ্ধ হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, ডাকাতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো থানায় আহতদের পক্ষে অভিযোগ পাইনি। এছাড়া ঘটনাটি কোন এলাকায় সেটি বের করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা