ছবি : সংগৃহিত
সারাদেশ

মাগুরায় ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ

শামীম শরীফ: মাগুরা নিজনান্দুয়ালী ঈদগাহ ময়দানে "মাগুরা- বাঁক সরলীকরণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্প" এর অধীনে ৪২ জন ব্যক্তির মাঝে ক্ষতিপূরণের মোট ৮, ৩১, ৯৩, ২৩০.৬৯ (আট কোটি একত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশত ত্রিশ টাকা ঊনসত্তর পয়সা মাত্র) টাকার ৪২ টি এলএ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসর বেগ।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

রোববার (১৭ জুলাই) সকাল ১০ টায় অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতেই অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন অধিগ্রহণ প্রক্রিয়ার একদম শুরু থেকে চেক বিতরণ পর্যন্ত শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। এই প্রকল্পসহ অন্যান্য অধিগ্রহণ প্রকল্পেও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক সবাইকে আহবান করে বলেন, অধিগ্রহণ প্রকল্পের আওতায় ক্ষতিপূরণের চেক পেতে কেউ যেন দালাল বা অন্য কোন তৃতীয় পক্ষের কাছে না গিয়ে, জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সরাসরি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করবেন।

আরও পড়ুন: পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

এছাড়া তিনি আরও বলেন ভূমি বা অন্য যেকোনো সেবা প্রদান করতে জেলা প্রশাসকের কার্যালয় সর্বদা প্রস্তুত। বিশেষ করে প্রতি সপ্তাহের বুধবারে 'বেঞ্চ হিয়ারিং' এর মাধ্যমে গণশুনানির ব্যবস্থা রয়েছে।

ক্ষতিপূরণের চেক গ্রহণকারীরা জানান, অধিগ্রহণের কারণে তারা তাদের জমি হারিয়েছেন বটে কিন্তু জেলা প্রশাসকের নিকট হতে সরাসরি তাদের অধিগ্রহণকৃত জমির উপর দাঁড়িয়ে ক্ষতিপূরণের চেক পেয়ে তারা খুবই আনন্দিত। চেক পেতে কোন রকম ভোগান্তি বা হয়রানির শিকার হননি বলেও তারা জেলা প্রশাসককে অবহিত করেন।

আরও পড়ুন: চালক হত্যায় ২ জনের যাবজ্জীবন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব খুরশীদ হায়দার টুটুল, মেয়র, মাগুরা পৌরসভা; জনাব প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); জনাব মো: আশিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, মাগুরা; জনাব মো: তারিফ-উল-হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, মাগুরা; জনাব রাখী ব্যানার্জী, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মাগুরা; জনাব মো: সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি), মাগুরা মোঃ জায়েদ বিন কোবির নিশান, সাধারণ সম্পাদক, টাউন হল ক্লাব মাগুরা ও প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা