সারাদেশ

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে দাবি আদায়ে শিক্ষার্থীরা বিশ্বাবিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে দেয়। এরপর প্রশাসনিক ভবনের গেইটে অবস্থান নেয়।

আরও পড়ুন : সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। ডিগ্রি পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫৭ দিন ধরে অচলাবস্থায় রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ।

বাংলাদেশে ও মুক্তিযুদ্ধ স্টাডিজ তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আবদুল্যাহ আল মামুন সাব্বির জানান , আজ সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে নোবিপ্রবির শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন : প্ররোচনা মামলায় গ্রেফতার হয়নি মূল আসামি

তিনি আরো বলেন, মানববন্ধন চলাকালীন কিছু সময়ের জন্য প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা এবং নোবিপ্রবির প্রশাসনিক ভবনের গেইটে অবস্থান নেয়। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো.আবদুল বাকী আন্দোলনরত শিক্ষার্থীদের ডেকে নেন। সেখানে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্যকে অবগত করেন। পরে তিনি যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলেন।

জানা যায়, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ হতে উত্তীর্ণ হয়ে ছাত্রছাত্রীরা চাকুরীর ক্ষেত্রে বৈষম্য ও যথাযথ চাকরি না পাওয়ায় বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নাম করণের দাবিতে সম্প্রতি নোবিপ্রবির ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার বলেন, শিক্ষার্থীরা বেশ কিছু দিন আগে (বিএমএস) নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে আবেদন করে। এই জন্য আমাদের একাডেমিক ও বিশ্ববিদ্যালয়ের কমিটি থেকে আমরা একটা সুপারিশ করেছি।

আরও পড়ুন : বোয়ালমারীতে গাছের চারা বিতরণ

বিএমএস চেয়ারম্যান বলেন, আমাদের সিন্ধান্ত ছিল সুপারিশ গুলো ইউজিসিতে সিদ্ধান্তের জন্য প্রেরণ করব। পরে ইউজিসিতে একটি চিঠি পাঠানো হয়েছিল। তবে ওই চিঠিতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি যায়নি। এজন্য শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়েছিল। শিক্ষার্থীরা আমার কাছে এসছে। তারা বলেছে এটাই হচ্ছে তাদের মানববন্ধনের কারণ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী বলেন, আমরা পূর্বে ইউজিসিতে একটি চিঠি পাঠিয়েছিলাম। শিক্ষার্থীরা সেই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী নতুন একটি চিঠি ইউজিসিতে পাঠাব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা