ছবি-সংগৃহীত
সারাদেশ

পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক মণ্ডল (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

আরও পড়ুন : ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বিরামপুর পৌরশহরের টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক।

নিহত আব্দুল মালেক ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে আব্দুল মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে তাদের এক আত্মীয়কে দেখতে বিরামপুরের হাজি ক্লিনিকে যাচ্ছিলেন। পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মালেককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আমাদের কাছে এখনো পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা