সারাদেশ

রুহিয়ায় খ্রীষ্টান পালকের বাসায় ডাকাতি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রুহিয়ায় প্রভাষ রায় নামে একজন খ্রিষ্টান পালকের ভাড়াটে বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের নগদ ৭০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ১২ ভড়ি রুপা লুট করে নিয়ে গেছে। ডাকাতে গ্রিলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পালক প্রভাষ ও তার স্ত্রীকে বেধে রেখে কাপড় চোপড় তছনছ করে লুটতরাজ চালায়।

আরও পড়ুন : কমছে সয়াবিন ও পাম তেলের দাম

মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুর জেলার বীরগন্জ টিএনসিসর পালক (ধর্মজাযক) প্রভাষ রায় ঠাকুরগাও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের কর্ণফুলি ইন্ডাস্ট্রিজের বাসায় দীর্ঘ ৫ বছর যাবত ভাড়া থাকত। মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় রাত ১০/১১ টার দিকে পালক দম্পতি ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ২ টার দিকে একদল ডাকাত বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শয়ন ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং পালক ও তার স্ত্রীকে বেধে রেখে মারধোর করে বিভিন্ন কক্ষে তল্লাসী চালায়। ডাকাতেরা বিভিন্ন আলমারির কাপড়চোপড় ও মালামাল এদিক ওদিক ছুড়ে ফেলে ৪ ভড়ি স্বর্ণ, ১২ ভড়ি রুপা ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাসায় প্রবেশের পূর্বে ডাকাতেরা নৈশ প্রহরী গিয়াস উদ্দীনকে বেধে রাখে।

আরও পড়ুন : রাজধানীর প্রবেশপথে তল্লাশি

খবর পেয়ে রুহিয়া থানার ওসি সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা