সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: ভোলা শহরের কালীবাড়ী রোডে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাসার আলমিরা ভেঙ্গে ৩ ভড়ি স্বর্ণ ও নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং দামি মালামাল নিয়ে যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় পৌরসভার কালিবাড়ী রোডস্থ এখন টিভির ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভারতে আটক নাবিকদের ফেরত

সাংবাদিক ইমতিয়াজুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে অফিসে যান। এর কিছুক্ষণ পর তার মা ঘরের সামনের দরজা তালা দিয়ে হাসপাতালে যায়। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাসায় প্রবেশ বাসার আলমিরা ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১ লক্ষ টাকা ও দামী মালামাল নিয়ে যায়। ইমতিয়াজের মা হাসপাতাল থেকে বাসায় এসে ঘরে প্রবেশ করে আলমিরা ভাঙ্গা দেখেন এবং মালামাল এলোমেলো দেখতে পান। পরে দেখেন আলমিরায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দামী মালামাল নিয়ে যায় চোরচক্র। পরে ইমতিয়াজকে খবর দিলে সে বাসায় গিয়ে এই অবস্থা দেখতে পান। পরে ভোলা থানায় পুলিশকে খবর দিলে এসআই মামুন এর নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, চোরচক্র পূর্ব থেকেই উৎপেতে ছিলো। বাসায় কেউ না থাকার সুযোগে তারা আলমিরা ভেঙ্গে স্বর্ণ ও টাকা এবং দামী মালামাল নিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে দাবী জানাবো যাতে দ্রুত এই চোরচক্রকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করে।

এসআই মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা পুরো বিষয়টি তদন্ত করেছি। চোরচক্র ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। আমাদের তদন্ত অব্যাহত থাকবে। আশা করি খুব দ্রুত এই চোরচক্রকে আইনের আওয়াত আনতে সক্ষম হবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা