সারাদেশ

জামালপুরে মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি

শওকত জামান, জামালপুর: জামালপুরে জমি বিক্রি না করায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে আব্দুর রাজ্জাক নামে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছে লোকমান হোসেনের নেতৃত্বে একদল ভুমিদস্যু।

আরও পড়ুন: নতুন ষড়যন্ত্র করছে বিএনপি

লোকমান হোসেন পৌর এলাকার চন্দ্রা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে এক সাংবাদ সন্মেলনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এসব দাবি করেছেন।

সংবাদ সন্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জামালপুর শহরের মাইনপুর গ্রামে আমার ও স্বজনদের ৫০ শতাংশ জমি কিনতে আসে লোকমান হোসেন। তার কাছে জমি বিক্রি না করে অন্যত্র ২৯ শতাংশ জমি বিক্রি করে দেই। বাকি ২১ শতাংশ জমি বেদখল করে লোকমানের নেতৃত্বে ভুমিদস্যুরা। জমি বিক্রি না করায় ক্ষিপ্ত হয়ে গত ৯ জুলাই সন্ধায় লোকমান হোসেনের নেতৃত্ব একদল ভুমিদস্যু আমার শহরের ফুলবাড়িয়ার মুন্সিপাড়া এলাকায় বাসায় ঢুকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমি ও আমার স্ত্রী রাবেয়া বেগমকে মারধর করে ও প্রাণনাশের হুমকী দেয়। রাবেয়া বেগমকে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আরো জানান, আমি পরিবার পরিজনকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় প্রশাসনের প্রতি জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন এই যুদ্ধাহত মুক্তিযুদ্ধা।

সংবাদ সন্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর সবুরসহ আব্দুর রাজ্জাকের স্বজনরা উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লোকমান হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ সঠিক নয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে তিনি চিনেন না বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার সকালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বাদি হয়ে লোকমান হোসেনসহ তার সহযোগীদের নামে জামালপুর সদর লিখিত অভিযোগ দিয়েছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা