ছবি-সংগৃহীত
সারাদেশ

নেত্রকোনায় ট্রাক উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ইটবোঝাই ট্রাক উল্টে দুই পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার রাজুরবাজার এলাকার রতন মিয়ার ছেলে নিলয় মিয়া (২৩) ও একই এলাকার আবু বকরের ছেলে হৃদয় মিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে একটি ট্রাক ইটবোঝাই করে কলমাকান্দায় যাওয়ার পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের একটি খাদে পরে যায়। এসময় ট্রাকে থাকা দুই পরিবহন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে বারহাট্টা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের ইট সরিয়ে হৃদয় ও নিলয়ের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের মালামাল সরিয়ে নিচে চাপা পরা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা