সারাদেশ

বিষপানে বিএনপি নেতার মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর নিধনের বিষপান করে আবদুল ওয়াদুদ সবুজ (৫৩) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত আবদুল ওয়াদুদ সবুজ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে এবং পৌর বিএনপির সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বিএনপি নেতা সবুজ রোববার ৯ জুলাই রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন। পরে সোমবার বেলা পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি আাঁচ করতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ফেনীতে বাসের ধাক্কায় নিহত ২

নিহতের ছোট ভাই বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, কেউ যদি বলেও ভাইয়া বিষপান করেছে আমার বিশ্বাস হয়না। তিনি কেন বিষপান করবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আবু নাছের বলেন, সবুজকে গুরুত্বর অসুস্থ অবস্থায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে । সে তখন অনেক শর্কে ছিল। সে নিজেই আমাকে জানিয়েছে রোববার রাতে সে ইঁদুর মারার বিষ সেবন করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৬

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা