ফাইল ফটো
সারাদেশ

মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক সেবন ও ব্যবসায়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

এসময় গ্রেফতারকৃত আসামিদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করে পরিচালিত মোবাইল কোর্ট।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ১২ টি পৃথক অভিযান (নিয়মিত ০৪, মোবাইল কোর্ট ০৮) চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে আলামত হিসেবে ১৪গ্রাম হিরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা রুজু করা হয়।

এসময় প্রত্যেক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ২০০০/-(দুই হাজার) টাকা অর্থদণ্ডে দন্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা