সারাদেশ

নোয়াখালীতে টিসিবির পণ্য জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি মুদি দোকান থেকে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সময়ে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ, মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) সকালের দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার এমপি মার্কেটের সালমা ষ্টোরে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার সালমা ষ্টোরে অভিযান চালিয়ে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করা হয়।

পরে ওই ডাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জিম্মায় রাখা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানিকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের সময় দোকানের মালিক বিল্লাকে দোকানে পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা