ছবি : সংগৃহিত
সারাদেশ
হিমালয় ও আল বারাকা পরিবহন

অতিরিক্ত ভাড়া আদায়, ম্যানেজারের কারাদণ্ড

সোলাইমান ইসলাম নিশান: ঈদযাত্রার দোহাই দিয়ে রামগঞ্জ থেকে চাটখিল, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় হিমালয় পরিবহনের কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: নাফ নদীতে ডুবে তরুণের মৃত্যু

পাশাপাশি একই অভিযোগে আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে চাটখিল উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: মাগুরায় ১৭৭ প্রশিক্ষনার্থীর মাঝে সনদ প্রদান

আমাদের কাছে অভিযোগ ছিল জানিয়ে উজ্জ্বল রায় সাংবাদিকদের বলেন, ঈদযাত্রার দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে ০৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: মাগুরায় অটোরিক্সা চাপায় শিশু নিহত

তিনি আরও বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল তাদের ওই টাকা ফেরত দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা