ছবি-সংগৃহীত
সারাদেশ

নাফ নদীতে ডুবে তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে শখের বসে মাছ শিকার করতে গিয়ে নদীতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মৌমাছির কামড়ে শিশুর মৃত্যু

শনিবার (৮ জুলাই) হোয়াইক্যং বালুখালী ভড্ডা জুরায় নাফ নদীর তীর হতে তার মরদেহ উদ্ধার করে টেকনাফ নৌ পুলিশ।

জানা গেছে, নিহত আমান উল্লাহ (২০) হোয়াইক্যং ইউপির ১নং ওয়ার্ডের মনির ঘোনার বাসিন্দা ঠান্ডা মিয়ার ছেলে।

১নং ওয়ার্ডের জালাল মেম্বার জানান, শনিবার সকালে বাড়িতে খাওয়ার জন্য শখের বসে জাল নিয়ে নাফ নদীতে মাছ শিকার করতে যান আমান উল্লাহ। পরে মানুষের কাছ থেকে খবর শুনি পানির স্রোতের টানে নদীতে ভেসে গিয়ে গায়ে জাল পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তের বেড়িবাঁধে ঘোরাঘুরির সময় পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা টেকনাফ মডেল থানায় খবর দেন। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় নৌ পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ নৌ পুলিশের দায়িত্বরত কর্মকর্তা চাঁন মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা