প্রতীকী ছবি
সারাদেশ

মৌমাছির কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ফেনীর পরশুরাম উপজেলায় মৌমাছির বিষাক্ত হুলে মারিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাদকসেবী দুই ভাইয়ের কারাদণ্ড

শুক্রবার (৭ জুলাই) উপজেলার পৌর এলাকার বাউর খুমা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

মারিয়া আক্তার সৌদি আরব প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে তারা মা-মেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে মৌমাছি মারিয়ার শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়। শুক্রবার সকালে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সে বাড়িতেই মারা যায়। তার মুখ, হাত ও পায়ের বিভিন্ন স্থানে মৌমাছির একাধিক হুলের দাগ দেখা গেছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে দেখা মিললো মহাবিপন্ন মাছ

পরশুরাম পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম জানান, প্রবাসী আলমগীরের মেয়ে মৌমাছির বিষাক্ত হুলে মারা গেছে। ঘটনার পরপরই তিনি ওই বাড়িতে ছুটে যান। শুক্রবার বিকেলে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা