সংগৃহীত ছবি
সারাদেশ

অনুপ্রবেশের সময় ২ বাংলাদে‌শি আটক

জেলা প্রতিনিধি: ফেনী জেলার পরশুরাম সীমান্তে অবৈধ ভারতে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তারা অবৈধভাবে ভারত-বাংলাদেশে ফিরছিলেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

আরও পড়ুন: বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

আটকরা হলো- নোয়াখালী জেলার সেনবাগের শ্রীপদী এলাকার মৃত উজির আলীর ছেলে মো. আব্দুল হালিম (৩৩) ও একই এলাকার মো. ইকরাম হোসেনের ছেলে মো. আরমান হোসেন (১৯)।

বিজ্ঞপ্তিতে জানায়, আটক ২ জন প্রায় ১৮ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাজমিস্ত্রী ও গ্ৰিলের কাজ করছিলেন। এরপর গতকাল রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ২ জনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা