ছবি: সংগৃহীত
সারাদেশ
বাবা-মাকে মারধর

মাদকসেবী দুই ভাইয়ের কারাদণ্ড 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকসেবী দুই ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত আরো ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : ফোনে কথাবার্তা এখন নজরদারিতে

শনিবার (৮ জুলাই) দুপু দেড় টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।

আরও পড়ুন : নোয়াখালীতে রাবেয়া নার্সিং-এ নবীন বরণ অনুষ্ঠিত

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী দুই ছেলে তাদের বাবা- মাকে প্রায় মারধর করত। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুই মাদকসেবীর জিহ্বা দেখে মাদক সেবন করার সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন : নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ

বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর কর্মকর্তারা ও চাটখিল থানার একদল পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা