সারাদেশ

যানজট নিরসনে কঠোর অবস্থানে পুলিশ

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলায় যানজট নিরসনে কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ। উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে প্রতিনিয়ত সৃষ্ট যানজট নিরসনের জন্য পূর্বে থেকে নির্ধারণ করে দেওয়া স্থানে যানবাহন পার্কিং করতে চালকদের নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন : সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু

শনিবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলাম।

এসময় যানজট নিরসনের জন্য চলাচলের ফুটপাতে ভ্রাম্যমাণ কোনো দোকানপাট না বসাতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সোনারপাড়া সড়ক,ভালুকিয়া সড়ক ও কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের নির্দিষ্ট স্থানে (উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত) যানবাহন পার্কিং করতে বলা হয়।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহত ৮

উখিয়া ট্রাফিক পুলিশের টিআই নাজিমুল ইসলাম বলেন,"আমরা সবসময় যানজট নিরসনের চেষ্টা চালিয়ে আসছি। কিন্তু কিছু অদক্ষ চালকদের যত্রতত্র পার্কিংয়ে যানজট নিরসনে বেগ পেতে হয়। যার ফলে আজ শনিবার স্থানীয় সমিতির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সব পার্কিং পরিদর্শন করে যানবাহন চালকদের সতর্কবার্তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে থেকে নির্ধারণ করে দেওয়া স্থানের বাইরে পার্কিং করলে যানবাহনগুলোকে আইনের আওতায় আনা হবে। তাছাড়া অবৈধ যানবাহন চালকদের কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে। পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ টাকা উত্তোলন করার খবর পেলে সাথে সাথে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়।"

এসময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রুবায়েত আহমেদ, সার্জেন্ট রুক মিয়া, কনস্টেবল জহির সহ সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা