ছবি-সংগৃহীত
সারাদেশ

সাভারে দুই বাসের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : সাভারের বলিয়াপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনায় গণেশ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে।

আরও পড়ুন : মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মৌমেল চন্দ্র দাশের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে মৌমিতা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিলেন। এসময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একে ট্রাভেলস পরিবহনের আরেকটি বাস এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। তখন মৌমিতা পরিবহনের বাসটি সড়ক থেকে ফুটপাতে উঠে গণেশ নামের এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহে উদ্ধার করেছে। এছাড়া বাস দুটিকে জব্দ করা গেলেও তার চালক ও সহযোগীরা পালিয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা