প্রতীকী ছবি
সারাদেশ

গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়া আক্তার নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : একদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের উত্তর ঘাঘোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মায়া আক্তার ওই গ্রামের মেহেরুল মিয়ার মেয়ে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, শিশু মায়ার বাড়ির পাশেই পুকুর আছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুর পাড়ের মাটি পিচ্ছিল হয়েছিল। সন্ধ্যার আগে শিশুটিকে ঘরে রেখে তার মা বাহিরে গিয়েছিল। ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটি পানিতে ভেসে আছে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

সংশ্লিষ্ট ইউপি সদস্য মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মায়ার মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা