সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি খুন

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ এবাদুল্লাহ (৩৫) নামে এক রোহিঙ্গা মাঝির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সময়ে ক্যাম্পে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল। কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে তারা ছিলেন। সকাল পৌনে ১০টায় সেখানে পৌঁছে তারা মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সম্ভ্রম বাঁচিয়ে পালিয়ে আসা ১৩ জনের সঙ্গে বলেন। পরে বেলা ১১টা ২০ মিনিটে সেখান থেকে বের হয়ে বালুখালীর ১২ নম্বর ক্যাম্পে যান তারা।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মোহাম্মদ এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা