সারাদেশ
জাহাজে বিস্ফোরণ

আরও একজনের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে আরও একজনের লাশ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: দেশের সব জনগণের জন্য কাজ করি

সোমবার (০৩ জুলাই) নদী থেকে লঞ্চের ধ্বংসাবশেষ উদ্ধারের সময় বেলা ১১টার তার লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পরে বিআইডব্লিউটিএ তার লাশটি ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: মালদ্বীপে ৬৫ বাংলাদেশি আটক

তিনি জানান, উদ্ধার হওয়া লাশটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুগন্ধা নদীর তীরে অপেক্ষমাণ নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা লাশটি শনাক্ত করবেন।

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ঝর্ণা দেখতে গিয়ে ২ তরুণের মৃত্যু

উল্লেখ্য, জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে শনিবার দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা