সারাদেশ

ঈশ্বরগঞ্জে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো. এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদ পরবর্তী রাজধানীমুখী ও দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে ফেরা মানুষদের দুর্ঘটনা এড়াতে এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ময়মনসিংহ -কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

আজ রবিবার (২ জুলাই) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদের সামনে এ অভিযান করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈদ পরবর্তী রাজধানীমুখী ও দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে ফেরা মানুষদের দুর্ঘটনা এড়াতে এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে আজ ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া ঈদ পরবর্তী সড়কে যেনো ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন গাড়ি যেনো চলতে না পারে সেটা নিশ্চিতেই এই অভিযান পরিচালনা করা হয়। আমরা ইতোমধ্যে কয়েকটি মামলা দিয়েছি। এধরণের অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা