ছবি-সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ধরা পড়ল ২৭ কেজির পাঙ্গাশ

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

আরও পড়ুন : চাল বিতরণে ব্যাপক অনিয়ম

সোমবার (২৬ জুন) সকালে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৪১ হাজার ৮৫০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

এর আগে রোববার (২৫ জুন) দিবাগত রাতে পদ্মা-যমুনার মোহনায় স্বপন হালদারের জালে বিশাল আকৃতির পাঙ্গাশ মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে স্বপন হালদার সোমবার সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে মাছটি বিক্রি করতে দেলোয়ারের আড়ৎ থেকে উন্মুক্ত নিলাম করেন। নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ১৫০ টাকায় কিনে নেন সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা। পরে তিনি মাছটি মাগুরার এক সৌখিন ক্রেতার কাছে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৪১ হাজার ৮৫০ টাকা বিক্রি করেন।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবীদের টি-শার্ট বিতরণ

সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা জানান, পদ্মায় প্রায়ই বড় আকৃতির পাঙ্গাশ, রুই, কাতল ও বাগাইড় মাছ ধরা পরছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন এবং পাশাপাশি তারা মাছগুলো কিনে বাড়তি কিছু টাকা আয় করছেন। তাছাড়া পদ্মা নদীর মাছ সুস্বাদু হওয়ায় এর চাহিদা রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা