প্রতীকী ছবি
সারাদেশ

নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নদীতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজিরটেক এলাকার আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা দুজনই হাজিরটেক কওমী মাদরাসার শিক্ষার্থী ছিল। সেইসঙ্গে তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

আরও পড়ুন : ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

এলাকাবাসী জানান, মাদরাসা ছুটির পর তারা বাড়ি ফিরছিল। পথে মাদরাসার পাশের নদীতে তারা গোসল করতে নামে। এ সময় হুমাইরা ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরো বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা