সারাদেশ

রেজিস্ট্রারের বিরুদ্ধে মারধরের অভিযোগ

মোঃ মনির হোসেন, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে ভাইদের দুইটি পক্ষের মধ্যে একটি পক্ষকে ডেকে নিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউজ্জামান খান ও তার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন : কৃষি উৎপাদন বাড়াতে হবে

জানা গেছে, গত শুক্রবার বেলা সারে ৩টার দিকে উপজেলার সাউথকান্দা গ্রামে ভাইদের মধ্যে জমি সংকান্ত বিরোদের জের ধরে (সেনা অবসর) প্রাপ্ত মোঃ মজিবর রহমান খান কে ডেকে নিয়ে ব্যাপক মারধর করা হয়। জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউজ্জামান খান ও তার নেতৃত্বে এই ঘটনা টি ঘটেছে। পরে স্থানীয় লোককজন এসে গুরুতর আহত মোঃ মজিবর রহমান খানকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়, এই ঘটনায় আহতের স্ত্রী মোছাঃ কামরুন্নাহার রুপা তাদের কে আসামী করে একটু মামলা দায়ের করেন।মামলায় মশিউজ্জামান খানসহ অন্যান্য আসামীরা হলেন এমদাদ খান,জয়নাল আবেদীন খান, ইব্রাহিম খান।

মামলার বাদী কামরুন্নাহার রুপা জানান, আমাদের ছেলে সন্তান না থাকায় জোরপূর্বক জমি জমাসহ অন্যান্য সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই মহলটি পায়তারা করে আসছে আমার স্বামীকে মারধরের ঘটনায় জড়িতদের কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

ত্রিশাল থানার এস আই আমিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরে ঘঠনা স্থল পরিদর্শন করে মামলা টি এফ আই আর করা হয়েছে ,আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে মশিউজ্জামান খানকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেন নাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা