সারাদেশ

পাবনায় ছাত্রলীগকর্মীকে হত্যার ঘটনায় মামলা

রাকিব হাসনাত, পাবনা: পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে তাফসির আহমেদ মনা (২২) কে গুলি করে হত্যার ঘটনায় ঘটনায় মামলা হয়েছে।

নিহত তাফসির আহমেদ মনার মা নাহিদা আক্তার লিপি বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২টার পর ঈশ্বরদী থানায় যুবলীগকর্মী আমজাদ হোসেন অবুঝকে প্রধান আসামি করে মামলা করেন।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুর্ব বিরোধের জেড়ে গুলি করে হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত যুবকের মা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। আমরা ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের পারিবারিক সুত্র জানায়, পাকশী ইউনিয়নের রুপপুর ফটু মার্কেট সংলগ্ন পদ্মানদীর ও কৃষি জমি থেকে মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিল। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধের সৃষ্টি হয়। গত কয়েকদিন আগে প্রতিপক্ষ ওই গ্রুপটি মনার পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এই ঘটনায় যুবলীগকর্মী মোঃ লিটন, লিখন, রাজিবসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ গ্রুপটি শাহিন গ্রুপের লোকজনকে হত্যার জন্য সাতদিনের আল্টিমেটাম দেয়। এরপরই মনাকে তারা গুলি করে হত্যা করেছে।

নিহত তাসফির আহম্মেদ মনার মা লিপি খাতুন জানান, পদ্মা নদী থেকে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে ঈশ্বরদীসহ পাকশীর কিছু লোক মনার ভাই সৌরভকে খুন করার চেষ্টা করে। কিন্তু সৌরভ বাড়ি থেকে বের না হওয়ায় তাঁরা মনাকে হত্যা করেছে। আমি আমার কলিজার টুকরো মনা হত্যাকারীদের ফাঁসি চাই।

মনার বড় ভাই তানভির রহমান তনু বলেন, মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেটসংলগ্ন পদ্মা নদী থেকে মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিলেন। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। কয়েক দিন আগে প্রতিপক্ষ ওই গোষ্ঠী মনার পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এই ঘটনায় যুবলীগকর্মী মো. লিটন, লিখনসহ কয়েকজনের নামে থানায় মামলা করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মাসুদ আলম জানান, নিহত মনার বড় ভাই সৌরভ হাসান টুনটুনির হাত কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টু খুন হন। সেই মামলায় নিহত মনাসহ তাঁর ভাইয়েরা আসামী হয়েছে। পিন্টু হত্যার জের, পদ্মানদীর থেকে বালু মাটি কাটার বিষয় নিয়ে লিটন গ্রুপের সঙ্গে মনার পক্ষের শাহিন গ্রুপের মধ্যে রেশারেশিসহ তীব্র কোন্দল চলে আসছিল। ধারনা করা হচ্ছে এসব কারনেই মনাকে হত্যা করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা