প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে সাফিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় অটো চাপায় নারী নিহত

সোমবার (১৯ জুন) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাফিয়া বাসাইল উপজেলার করটিয়া এলাকার উজ্জল মিয়ার মেয়ে এবং উপজেলার থলপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার নুরু মিয়ার নাতনি।

আরও পড়ুন : উখিয়ায় গোলাগুলিতে যুবক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাফিয়া তার নানা বাড়ির উঠানে খেলার ছলে পাশের রাস্তায় যায়। কিছুক্ষণ পর তার মা ও নানি খোঁজ করতে গিয়ে রাস্তার নিচেই পুকুরে সাফিয়ার পা দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা