ছবি : সংগৃহিত
সারাদেশ
উলিপুর

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীকে কটূক্তি, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

রোববার (১৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে ডা. মেশকাতুল আবেদ এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ জানান, উপজেলার একটি পৌরসভাসহ মোট ১৩ টি ইউনিয়নের ৩৩৭ টি কেন্দ্রে ৬থেকে ১১মাসের ৭হাজার ৫শত ৭৩জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাসের ৫৬ হাজার ৩শত ৭৫জনকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ওয়ালটনের স্বাস্থ্য সেবা চালু

বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিত ভাবে বছরে ২ বার ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ফলে বর্তমানে ভিটামিন 'এ' এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেকাংশে কমে গেছে।

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা