সারাদেশ

ভটভটির ধাক্কায় বাইক আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে মনছুর আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং অপরজন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (১৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর কবরস্থান সংলগ্ন কুয়েতী মসজিদের সামনে হরিপুর-রানীশংকৈল পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে।

নিহত মনছুর আলী (২৫) হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের গেদুড়া তালুকদার পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং আহত রায়হান আমগাও ইউনিয়নের কামারপুকুর মিলনবাজার এলাকার রব্বানীর (ভোম্বল) ছেলে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ১১০ মৃত্যু

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি উপজেলার কামারপুকুর থেকে মোটর সাইকেলযোগে রানীশংকৈল যাচ্ছিল। পথিমধ্যে কামারপুকুর কবরস্থান সংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি গরু বহনকারী ভটভটি মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী মনছুর আলী ভটভটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান এবং অপর আরোহী রায়হান গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হরিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা