প্রতীকী ছবি
সারাদেশ

কক্সবাজারে বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শ্রীমঙ্গলে বজ্রপাতে শিশুর মৃত্যু

শুক্রবার (১৬ জুন) সকালে উপজেলার কাকারা ও পৌরসভার পালাকাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তছলিমা বেগম (৩৫) এবং কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ঘুনিয়াবিল গ্রামের হাসান আলীর ছেলে ওসমান গণি (৫০) ।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অন্যদিকে, সকাল ৮টার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা গ্রামের কালাচাঁদপাড়া গ্রামের ক্ষেত থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুক্রবার সকালে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা