সারাদেশ

র‍্যাবের ভূয়া ক্যাপ্টেন আটক

নিনা আফরিন ,পটুয়াখালী : র‌্যাবের ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে শহীদুল ইসলাম (৪০) নামের এক প্রতারককে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা।

আরও পড়ুন : যথাসময়ে নির্বাচন হবে

শুক্রবার জেলার গলাচিপা উপজেলার বড় গাবুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গত ১৮ মে শহীদুল নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মোঃ মনিরুজ্জামান পরিচয় দিয়ে বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা মোঃ ইব্রাহিম হাওলাদার(৩৮)’ এর মোবাইলে কল দিয়ে মামলা ও হত্যার হুমকিসহ নানা ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। প্রাণ ভয়ে নিরুপায় ইব্রাহিম বিকাশ নম্বরে ১০,০০০/- (দশ হাজার) টাকা পাঠন। পরবর্তীতে একাধিকবার কল করে বিভিন্ন ভয়-ভীতির মাধ্যমে শহিদুল আরোও টাকা চাইলে ইব্রাহিম প্রতারনার বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

আরও পড়ুন : সুনামগঞ্জে বন্যার শঙ্কা

র‌্যাব ঘটনার সত্যতা পেয়ে শহিদুলকে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করে শুক্রবার তার নিজ বসতবাড়ির উঠান থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও ২ টি বিকাশ নম্বর সম্বলিত সীমকার্ড জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে।

শহিদুলের বিরুদ্ধে মামলা দিয়ে আমতলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শহিদুল গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামের মোসলেম প্যাদার ছেলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা