সারাদেশ

বহুতল ভবন ভেঙ্গে আহত ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় ঝড়ে বহুতল ভবনের গাঁথুনি ভেঙ্গে পড়ে মাহাবুবুর রহমান (১৯) ও আরিফ মিয়া (১২) নামে দুই ভাই গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল দেশ

বৃস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার কলেজ রোড এলাকার হাজী ছাত্রাবাসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এছাড়াও ইটের গাঁথুনি ভেঙ্গে পড়ে পাশের একটি এজেন্সির গোডাউনের মালামালের ক্ষতি হয়েছে। আহতরা হলেন নর্থ বেঙ্গল ম্যাটসের প্রথম সেমিস্টারের ছাত্র মাহাবুবুর রহমান ও সিরাতুল মুস্তাকিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আরিফ মিয়া। তারা আপন দুই ভাই। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ইউনিয়নের মরুয়াদহ গ্রামে। ছাত্রাবাসে থাকা ছাত্ররা বলেন, প্রচন্ড ঝোড়ো বাতাসের মধ্যে হঠাৎ করে পাশের ডা. একরাম হোসেনের নির্মাণাধীন বহুতল ভবন থেকে ছাত্রাবাসের উপর ইটের গাঁথুনি ভেঙ্গে পড়ে।

আরও পড়ুন : সুনামগঞ্জে বন্যার শঙ্কা

এতে ছাত্রাবাসে থাকা দুই ভাই আরিফ ও মাহাবুবুর গুরুতর আহত হয়। অন্য ছাত্ররা ভয়ে দৌড়ে ছাত্রাবাস থেকে বাহিরে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ছাত্রাবাসে থাকা আতিকুর ইসলাম নামে এক ছাত্র বলেন, বহুতল ভবনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দৌড়ে ছাত্রাবাস থেকে বের না হলে আমাদের বড় ধরনের ক্ষতি হতো।

গাইবান্ধা সদর থানার এসআই মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে প্রচন্ড ঝড়ে গাইবান্ধা পৌরসভার ডেভিভ কোপানীপাড়ার বাঁধের উপরের একটি বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। এছাড়াও পাশে থাকা একটি মুরগির খামারের ঘরের চালা লন্ডভন্ড হয়ে গেছে। এলাকার আরও কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা